
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে।
এ উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মইনুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য ফজলুতুন নেছা, মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া ও শেখ মোহাম্মদ ড্যানিয়েল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শাখা ব্যবস্থাপকরা।
অনুষ্ঠানে কেক কাটা, পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি, সমৃদ্ধি এবং সব বীমাগ্রাহকের কল্যাণ কামনা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, ১৩ বছরের এই পথচলায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকের আস্থা, আর্থিক সক্ষমতা, সুশাসন এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দেশের জীবন বিমা খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, দ্রুত দাবি পরিশোধ, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের গ্রাহকসেবা নিশ্চিত করে একটি আধুনিক ও বিশ্বস্ত জীবন বিমা প্রতিষ্ঠান হিসেবে মানুষের আস্থা অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাব।
ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জীবন বিমার প্রকৃত মূল্য তখনই প্রতিফলিত হয়, যখন একজন গ্রাহক বা তাঁর পরিবার প্রয়োজনের মুহূর্তে সময়মতো প্রাপ্য দাবি হাতে পান। তাই দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য দাবি পরিশোধ নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকেই সোনালী লাইফ আর্থিক সক্ষমতা, সুশাসন, গ্রাহকসেবা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে দেশের জীবন বিমা খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে প্রতিষ্ঠানটি মোট ৪০৫ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে, যা তাদের আর্থিক সক্ষমতা, দায়বদ্ধতা এবং গ্রাহককেন্দ্রিক সেবার প্রতিফলন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত কোম্পানিটি প্রায় ২৫৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে। একই সঙ্গে যোগ্য দাবিগুলো সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে, ফলে দাবি নিষ্পত্তির সময় কমছে এবং গ্রাহকসেবার মান উন্নত হচ্ছে।
২০২৫ সালের আর্থিক ফলাফল অনুযায়ী, সোনালী লাইফের মোট প্রিমিয়াম আয় হয়েছে ৮৬৫ কোটি ৯৪ লাখ টাকা এবং নবায়ন প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৫৪১ কোটি ২৯ লাখ টাকা, যা গ্রাহকের দীর্ঘমেয়াদি আস্থা ও ব্যবসায়িক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ নির্দেশক।
একই বছরের তথ্য অনুযায়ী, মোট প্রিমিয়াম আয়ের ভিত্তিতে দেশের ৩৬টি জীবন বিমা কোম্পানির মধ্যে সোনালী লাইফ পঞ্চম স্থান অর্জন করেছে। পাশাপাশি লাইফ ফান্ডের দিক থেকে সপ্তম এবং বিনিয়োগের দিক থেকে দশম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া, ২০২৫ সালের তথ্য অনুযায়ী দেশের চতুর্থ প্রজন্মের জীবন বিমা কোম্পানিগুলোর মধ্যে মোট প্রিমিয়াম আয়, নবায়ন প্রিমিয়াম, লাইফ ফান্ড এবং বিনিয়োগ—এই চারটি গুরুত্বপূর্ণ সূচকেই শীর্ষস্থান ধরে রেখেছে সোনালী লাইফ।
১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটি স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং উৎকৃষ্ট গ্রাহকসেবার মাধ্যমে বীমাগ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের জীবন বিমা খাতে টেকসই প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করে একটি আধুনিক ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
বিএইচ
- ১রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৪গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৫সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৬বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৭অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৮এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ৯জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১০প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৭ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার





পাঠকের মতামত