জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬ ৩:৩৭ পিএম

মন্ত্রিসভার সম্ভাব্য প্রসারণে যাঁদের নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে,তাঁদের মধ্যে অন্যতম চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের নাম।

চাঁদপুরের তৃণমূল রাজনীতিতে শক্ত ভিত্তি থাকা এই নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মাঠ পর্যায়ে সুসংগঠিত রাজনৈতিক ভূমিকা ও এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডের কারণে সংসদ সদস্য হিসেবে পান্ডিত্ব পালনের সময় তিনি চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘটিয়ে চাঁদপুরের অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি ইপিজেড গঠন ও চাঁদপুর সরকারি কলেজের পৃথক ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি আদায়, চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ও নার্সিং কলেজের অবকাঠামো নির্মানের জন্যে জায়গা অধিগ্রহণ নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন।

চাঁদপুর পৌরসভার ব্যাপক উন্নয়ন গুরুত্বপূর্ণ সকল সড়ক অবকাঠামো উন্নয়নসহ কয়েকটি মেগাপ্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ, চাঁদপুর-কক্সবাজার রূটে ট্রেন‌ চলাচলের ব্যবস্থাগ্রহণ,নদীভাঙন রোধ এবং প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ‌ রক্ষায় সংসদে সোচ্চার ভূমিকা রেখে‌ আসছেন।

প্রবাসী কল্যাণ কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ দায়িত্বে তাঁকে আনার গুঞ্জন এখন রাজপথ থেকে নীতি-নির্ধারণী মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

চাঁদপুর তথা সদর ও হাইমচরের সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ ফরিদ আহম্মেদ মানিক মন্ত্রিসভায় স্থান পেলে তা চাঁদপুরের সার্বিক অবকাঠামোগত ও আঞ্চলিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার ...

ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

ব্রহ্মপুত্রের অব্যাহত নদীভাঙনের করাল গ্রাস থেকে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নসহ বিস্তীর্ণ চরাঞ্চলকে রক্ষায় কুড়িগ্রামের উলিপুরের ...