
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। ২০২৪ সালের মার্চে গণেশ চন্দ্র রায় সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে গঠিত এক বছরের কমিটি ইতোমধ্যে তিন বছর অতিক্রম করেছে। মেয়াদোত্তীর্ণ এ কমিটির পরিবর্তে আগামী কয়েক দিনের মধ্যেই কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্বও ঘোষণা করা হতে পারে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে। নেতৃত্বের দৌড়ে ইতোমধ্যেই কয়েকজন আলোচিত ছাত্রনেতার নাম সামনে এসেছে।
শীর্ষ পদে আলোচনায় যারা
সভাপতি ও সাধারণ সম্পাদক পদকে ঘিরে একাধিক ছাত্রনেতা সক্রিয়ভাবে আলোচনায় রয়েছেন। দলীয় সূত্র বলছে, এবারের নেতৃত্ব নির্বাচনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে সভাপতি পদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন। ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে আলোচনায় আছেন যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান। এছাড়া মো. আল-আমিন ও ইমাম আল নাসের মিশুকও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন। ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে আলোচনায় রয়েছেন বিজয় একাত্তর হলের সাবেক সাধারণ সম্পাদক বি এম কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ খান এবং আলমগীর হোসেন আলম।
সাধারণ সম্পাদক পদের সম্ভাব্যদের মধ্যে রয়েছেন ছাত্রদল-সমর্থিত সাবেক জিএস পদপ্রার্থী ও কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। এছাড়া ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামি, যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয় এবং আবিদুল ইসলাম খান আলোচনায় রয়েছেন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আছেন সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মাহমুদুল হাসান।
হাইকমান্ডের কঠোর বার্তা
বিএনপির হাইকমান্ডের একাধিক সূত্র জানিয়েছে, এবারের কমিটিতে কোনো অছাত্র, নিষ্ক্রিয় বা বিতর্কিত ব্যক্তিকে স্থান দেওয়া হবে না। নিয়মিত শিক্ষার্থী, মেধাবী, সাংগঠনিকভাবে দক্ষ এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদেরই নেতৃত্বে আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নতুন কমিটি প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “আমার কাছে অফিসিয়ালি কমিটির কোনো তথ্য নেই। তবে সংগঠনের গতিশীলতার স্বার্থে পরিবর্তন আসতেই পারে। এটি একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া।”
নেতাকর্মীদের প্রত্যাশা
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের প্রত্যাশা, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্যাম্পাস ও রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা হবে। একই সঙ্গে কোনো ধরনের সিন্ডিকেটনির্ভর বা ‘পকেট কমিটি’ গঠন না করে যোগ্য, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।
পদপ্রত্যাশী ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক বি এম কাওসার বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে। দায়িত্ব পেলে শিক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষা ও সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করব।”
দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামি বলেন, “বাংলাদেশের ছাত্ররাজনীতির অন্যতম ঐতিহ্যবাহী ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে এমন ব্যক্তিদের আসা উচিত, যারা সময়ের সঙ্গে সংগঠনকে আধুনিক ও গতিশীল করতে পারবেন। মেধা, সাংগঠনিক দক্ষতা, ধৈর্য এবং সংকট মোকাবিলার সক্ষমতা—এসব গুণের সমন্বয়েই আগামী দিনের নেতৃত্ব নির্ধারিত হবে বলে আমরা প্রত্যাশা করি।”
- ১ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ২খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ৩চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ৪রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৬ জন নিহত
- ৫ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ৬পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- ৭কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ৮রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ১০বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৬তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৭পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৮কমেছে সূচক ও লেনদেন
- ৯মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ১০বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার





পাঠকের মতামত