
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার রেলস্টেশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
ব্যাংকটির দেশব্যাপী চলমান বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় গত ১ আগস্ট কক্সবাজার রেলস্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। তিনি স্টেশন প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার, এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে সমাজের সব স্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ এসকান্দার আলম, কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. জানে আলম, চকরিয়া শাখার ব্যবস্থাপক মো. মিজানুল করিম, মদুনাঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল এবং কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার মেহেদি হাসান।
বিএইচ
- ১গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ২সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৩বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৪অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৫এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ৬জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ৭প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার রেলস্টেশনে বৃক্ষরোপণ
- ৯‘ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ’ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক ও গ্রীন ডেল্টা
- ১০শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৫নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৬আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৭তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ১০তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত