
গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, আমানত সংগ্রহ জোরদার এবং ক্রেডিট কার্ড ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ নামে মাসব্যাপী একটি কৌশলগত কর্মসূচি শুরু করেছে এনআরবিসি ব্যাংক।
রোববার (২ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ওয়ান ইমপ্লয়ি, ওয়ান স্কিম, ওয়ান কার্ড—টুগেদার উই বিল্ড আওয়ার ব্যাংক’ স্লোগানে আয়োজিত এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ ব্যাংকের ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও বেগবান করার একটি কৌশলগত উদ্যোগ। এ কর্মসূচি সম্মিলিত দায়িত্ববোধ, গ্রাহককেন্দ্রিক সেবার মানসিকতা এবং টেকসই ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টাই ব্যাংকের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন, ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে কার্যকর পরিচালন শৃঙ্খলা, সমন্বিত পরিকল্পনা এবং কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা (সিবিও) মো. শাহীন হাওলাদার ক্যাম্পেইনের কৌশলগত উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা এবং কর্মদক্ষতা মূল্যায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, এ উদ্যোগ ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী কার্যক্রম এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে এনআরবিসি ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি) প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ব্যাংকের সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।
ব্যাংক সূত্রে জানা যায়, ১ আগস্ট থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ উদ্যোগের মাধ্যমে আমানত সংগ্রহ বৃদ্ধি, নতুন ক্রেডিট কার্ড গ্রাহক সংযোজন এবং কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এনআরবিসি ব্যাংককে আরও টেকসই ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিএইচ
- ১বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ২গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৩সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৪বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৫অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৬এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ৭জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ৮প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার রেলস্টেশনে বৃক্ষরোপণ
- ১০‘ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ’ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক ও গ্রীন ডেল্টা
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৫নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৬আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৭তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ১০দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম





পাঠকের মতামত