
বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ, নিরাপদ ও ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলা কিউআর সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে সোমবার (৩ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয় আল-আরাফাহ্ টাওয়ারে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাফাত উল্লাহ খান।
এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন মো. আমিনুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসইভিপি ও হেড অব জিএসডি ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ।
র্যালি শুরুর আগে অতিথিরা বাংলা কিউআর ও ‘ডিজিটাল দানবক্স অ্যাকোয়ারিং এক্সিলেন্স ক্যাম্পেইন-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বাংলা কিউআরের প্রচারণা সামগ্রী উন্মোচন করেন। পরে তাঁদের নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন বলেন, নিরাপদ, দ্রুত ও সহজ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআরের ব্যবহার সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। তিনি স্মার্ট বাংলাদেশ এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি বদিউর রহমান বলেন, বাংলা কিউআর শুধু একটি পেমেন্ট প্রযুক্তি নয়; এটি ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের একটি কার্যকর মাধ্যম। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার আরও জনপ্রিয় করতে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান বলেন, গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও শরিয়াহসম্মত ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলা কিউআর, ডিজিটাল দানবক্স, ইসলামিক ওয়ালেট, ইন্টারনেট ব্যাংকিং এবং ইলমনেটসহ ব্যাংকের বিভিন্ন ডিজিটাল উদ্যোগ ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ ও আর্থিক অন্তর্ভুক্তিকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আয়োজকদের মতে, এই ক্যাম্পেইন ও র্যালির মাধ্যমে বাংলা কিউআরের সুবিধা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল লেনদেন প্রসারে ব্যাংকের অঙ্গীকার আরও জোরালোভাবে তুলে ধরা হয়েছে।
বিএইচ
- ১বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৩গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৪সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৫বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৬অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৭এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ৮জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ৯প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার রেলস্টেশনে বৃক্ষরোপণ
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৭পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৮তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৯ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার





পাঠকের মতামত