বাবার মৃত্যুর পর রাতে এটিএম বুথে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
গণমাধ্যমে ইকনকে নিয়ে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে নগদ এক লাখ টাকা সহায়তা দেওয়ার পাশাপাশি এক মাসের ছুটি এবং তার পরিবারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।
পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে বেসরকারি নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছিলেন ইকন। সম্প্রতি তার বাবা মারা যান। বাবার জানাজায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বাগেরহাট শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় ব্যাংক কর্তৃপক্ষ ইকনকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বাড়িতে শোকাবস্থা থাকায় পরদিনের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে এটিএম বুথে বসেই পড়াশোনা করার সিদ্ধান্ত নেন তিনি। রাতে দায়িত্ব পালনের পাশাপাশি পড়াশোনা করে সকালে পরীক্ষায় অংশ নেন ইকন।
তার এই অদম্য ইচ্ছাশক্তি, দায়িত্ববোধ ও শিক্ষার প্রতি নিষ্ঠার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক মানবিক এ উদ্যোগ নিয়েছে।
বিএইচ
- ১প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪ফনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ইস্টার্ণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭নিটল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৭জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত