
‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক পিএলসি।
দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকায় আয়োজিত প্রচার কার্যক্রমে অংশ নেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেন, মো. আবু সাঈদ, মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আন্তঃপরিচালনযোগ্য করতে চালু করা হয়েছে অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’।
এই ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকরা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই সহজে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।
বাংলা কিউআরের সুবিধা সম্পর্কে জনসাধারণকে সচেতন ও আগ্রহী করে তুলতে দেশব্যাপী প্রচার কার্যক্রম পরিচালনা করছে সোনালী ব্যাংক পিএলসি। এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের প্রসার এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গঠনে ভূমিকা রাখার লক্ষ্য নিয়েছে ব্যাংকটি।
বিএইচ
- ১চাঁদপুর ওয়ান মিনিট মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা
- ২পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ জন
- ৩ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ৪আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ৫বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ৬টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৭বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ১০পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত