ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬ ৮:৩১ পিএম

যমুনা ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এতে ব্যাংকের পরিচালক ও স্বতন্ত্র পরিচালকরা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব, বহিঃনিরীক্ষক, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজারসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ২৯ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

এ সময় শেয়ারহোল্ডাররা ব্যাংকের আর্থিক ও পরিচালন কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের মূল্যবান পরামর্শ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সভায় যমুনা ব্যাংকের ধারাবাহিক অগ্রযাত্রায় আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য শেয়ারহোল্ডার, গ্রাহক ও অন্যান্য অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি উদ্ভাবন, সুশাসন, গুণগত গ্রাহকসেবা ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এনআরবিসি ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ...

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ...

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ ...

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...