ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬ ৯:০৯ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ব্যাংকটির শ্যামলী শাখায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোবহানবাগ জামে মসজিদের খতীব শাহ মো. ওয়ালি উল্লাহ।

ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ আলমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুফতি কাজী মো. ইব্রাহীম।

স্বাগত বক্তব্য দেন শ্যামলী শাখা প্রধান মো. মোস্তাকিমুর রহমান।

গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন কোয়ালিটি টেক্স লাইন-এর চেয়ারম্যান দিলরুবা খান, সিটি ট্রমা হাসপাতালের প্রপাইটর মো. আবুল হোসেন, রেপিড ট্রিম সলিউশন-এর ম্যানেজিং ডাইরেক্টর সাইফুল ইসলাম, গ্রীন বাংলা এগ্রোভেট এর ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান। এ সময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনে উৎসাহিতকরণ ও বাংলা কিউআর পেমেন্ট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ...