জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬ ৩:০১ পিএম , আপডেট: জুলাই ২৩, ২০২৬ ৩:০২ পিএম

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি।

বুধবার (২২ জুলাই) রাতে সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগান (সমাধি টিলা) এলাকায় তার নিজস্ব বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযানে গিয়ে অজিত পাত্রের বসতঘরের দক্ষিণমুখী ঘর কক্ষ থেকে একটি বস্তার ভেতরে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করে তা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অজিত পাত্র জানায় উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেন ডিবির কাছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় নিকটস্থ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, পুলিশের সিডিএমএস যাচাইয়ে গ্রেপ্তারকৃত অজিত পাত্রের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম স্যারের জিরো টলারেন্স নীতির আলোকে মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...