ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬ ৪:৫৭ পিএম

ক্যাশলেস লেনদেনে উৎসাহিতকরণ ও বাংলা কিউআর পেমেন্ট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংক চট্টগ্রামে যৌথভাবে ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক স্লোগানে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’ আয়োজন করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিস প্রাঙ্গনে আয়োজিত মেলায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের প্রধান ও নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান, এফসিএমএ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক স্বরুপ কুমার চৌধুরী, মাহবুবুল আলম, ইয়াসমিন রহমান বুলা, অতিরিক্ত পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, চট্টগ্রাম অঞ্চলের প্রধান কাজী মো. সাফায়েত কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়।

মেলা স্থলে স্থাপিত বিভিন্ন স্টলে অংশ নেওয়া ক্ষুদ্র মার্চেন্টরা তাদের বিক্রির পেমেন্ট বাংলা কিউআরে গ্রহণ করেন। এছাড়া মেলা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আগত অতিথি ও ক্ষুদ্র মার্চেন্টরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে ১ জুলাই থেকে এক দেশ এক কিউআর হিসেবে সর্বত্র বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। লেনদেন ব্যবস্থাকে সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল এই পেমেন্ট ব্যবস্থা কার্যকর করেছে। যেকোন ব্যাংকের অ্যাপ এবং মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে বাংলা কিউআরে পেমেন্ট করা যাচ্ছে। অতিক্ষুদ্র দোকান থেকে বৃহৎ পরিসরের শপিংমলে এই বাংলা কিউআর কার্যকর রয়েছে।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান এফসিএমএ বলেন, ক্যাশলেস ইকোসিস্টেম শুধু পেমেন্ট সিস্টেমের আধুনিকায়ন নয়, বরং এটি আর্থিক অন্তর্ভুক্তি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহীতার মূল ভিত্তি। বাংলা কিউআরের প্রচলন লেনদেন ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও নিরাপদ করেছে। এনআরবিসি ব্যাংক দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখাার মাধ্যমে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে বাংলা কিউআর ব্যবহারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়া ক্ষুদ্র থেকে বৃহৎ সবধরনের মার্চেন্টদের সর্বনিম্ম খরচে বাংলা কিউআর সরবারহ করছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ ও ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি ...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান বদিউর রহমান, ইসি চেয়ারম্যান সেলিম রহমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক বদিউর রহমান। ...

অগ্রণী ব্যাংকে বিচারাধীন মামলাসমূহ মনিটরিং বিষয়ক দিকনির্দেশনা সভা

অগ্রণী ব্যাংক পিএলসি’র বিচারাধীন মামলাসমূহের নিয়মিত মনিটরিং এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ল’ ডিভিশনের উদ্যোগে ...

টাঙ্গাইলে সোনালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের আয়োজনে এর আওতাধীন শাখাসমূহ এবং টাঙ্গাইল কর্পোরেট শাখা প্রধানদের ...