জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬ ৫:২৩ পিএম

বরগুনা জেলার পাথরঘাটা সদর ইউনিয়নের চর লাঠিমারা গ্রামের তাপস বৈরাগীর মেয়ে-এসএসসি ফল প্রত্যাশী অশ্রুকনা রাণী নামের মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

আজ মঙ্গলবার (২১জুলাই) সকাল থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটি কোথায় কিভাবে হারিয়ে গেছে পরিবারের সদস্যরা জানেন না।

আজ দুপুরে মেয়েটির মা রিতা রানী মুঠ ফোনে জানান, সকালে আমার ননদের বাড়ি বাদুরতলা এলাকায় বেড়াতে গিয়েছিল আমার মেয়ে। সেখান থেকে মেয়ে অশ্রুকণা নিখোঁজ হয় বলে জানিয়েছেন মা রিতা রাণী।

মঙ্গলবার বিকেল পাঁচটায় এই রিপোর্টটি তৈরি করার সময় মেয়ের মা রিতা রানী তার পরিবারের সদস্যদের নিয়ে পাথরঘাটা থানা পুলিশের কাছে অভিযোগ দিতে এসেছিলেন এবং তারা থানায় অবস্থান করছিলেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামে ...

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা এবং সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ...

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ...