
চাঁদপুর শহরের পুরান বাজার মেরকাটিজ রোডে অবস্থিত প্রায় ১০৫ বছরের পুরনো চাঁদপুর পৌরসভার দাতব্য চিকিৎসালয়টি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
চাঁদপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি এলজিডি) মো. এরশাদ উদ্দিন চিকিৎসালয়টি আগামী এক সপ্তাহের মধ্যে চালু করার নির্দেশ দেন।
রোববার (৯ আগস্ট) বিকেলে চিকিৎসালয়টি পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন।
মাত্র ২ টাকায় টিকিট কেটে গরিব রোগীদের চিকিৎসাপত্র,মায়েদের স্বাস্থ্যসেবা এবং ঔষধ দিয়ে এই সেবা কেন্দ্রটি ‘মানবতার বাতিঘর’ হিসেবে দেশব্যাপী খ্যাতি অর্জন করে।
২০২৫ সালে তৎকালীন পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া প্রাচীন এই চিকিৎসালয়টির কার্যক্রম বন্ধ করে দেন।
এ নিয়ে পুরানবাজার তথা চাঁদপুরের সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর পুরানবাজার তথা নদী ভাংতি গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়কেন্দ্রটি পুনরায় চালু করার জন্য বিভিন্ন মহল থেকে জোর দাবি ওঠে।
দাবির প্রেক্ষিতে পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন সরেজমিনে দাতব্য চিকিৎসালয়টি পরিদর্শন করেন এবং শতবর্ষী এই ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা দ্রুত নিলামের নির্দেশ দেন। একই সাথে চিকিৎসালয়টির কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আগামী এক সপ্তাহের মধ্যে পাশেই একটি অস্থায়ী স্থাপনা নির্মাণ করে সেবা চালুর নির্দেশ দেন। পাশাপাশি নতুন করে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথাও জানান পৌর প্রশাসক।
এসময় তিনি বলেন,চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে এই দাতব্য চিকিৎসালয়টি সুদীর্ঘ সময় ধরে চালু ছিল। মাঝখানে কিছু সমস্যার কারণে এটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। আমরা এটি আবার পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছি। যাতে করে পুরানবজারে পৌরসভার ৫টি ওয়ার্ডের সাধারণ মানুষ এখানে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা পায়। পাশাপাশি পুরনো ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
তিনি আরো বলেন,ভবিষ্যতে এখানে আমরা একটি বহুতল ভবন করার পরিকল্পনা করব। আপাতত পাশে একটি অস্থায়ী স্থাপনা করে আমরা চিকিৎসা কার্যক্রম চালু করব। যাতে করে একজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিদিন এখানে রোগীদের চিকিৎসা দিতে পারেন। এছাড়া পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে কিছু ঔষধ দেওয়ারও ব্যবস্থা করব।
এ সময় চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া ও পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,১৯২০ সালে ব্রিটিশ আমলে এই দাতব্য চিকিৎসালয়টি প্রতিষ্ঠা হয়।
বিএইচ
- ১অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ২এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৩জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৪চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৫অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৭ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৮জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৪১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৮এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ





পাঠকের মতামত