জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬ ৪:২৪ পিএম

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ শিক্ষার্থী। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. এনামুল হক জানান, ১ হাজার ৩৪৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৫ হাজার ০২৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। তার মধ্যে পাস করেছে ৬০ হাজার ২৭৪ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৩২ হাজার ৬৭৭ জন, মানবিক বিভাগে ২৫ হাজার ৩৫০ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ২ হাজার ২৪৭ জন পরীক্ষার্থী পাশ করেছে। এবারো জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। জিপিএ প্রাপ্ত ছেলে ২ হাজার ৬২১জন এবং মেয়ে ৩ হাজার ৭৯ জন।

শিক্ষাবোর্ডের অধিনে জামালপুর জেলায় ৫৫ দশমিক ৬০ শতাংশ, শেরপুর জেলায় পাসের হার ৫৫ দশমিক ৪১ শতাংশ, ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ এবং নেত্রকোনা জেলায় ৬০ দশমিক ৪৯ শতাংশ। শিক্ষাবোর্ডে পাশের হারে গত ৫ বছরের মধ্যে এবারের পাশের হার সবচেয়ে কম। গতবার পাসের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৬৭৮ জন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী

চাঁদপুর জেলায় জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী-রূপকথা সাহা জয়া, নাফিমুল হাসান নিহাল ...

এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন

এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল ...