
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানবাধিকার সংস্থা। মঙ্গলবার নিউইয়র্কের একটি আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়েছে।
আইসিসির বিরুদ্ধে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপের মতো বিভিন্ন ধরনের পদক্ষেপ যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার পথ রুদ্ধ করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো।
এর আগে, আইসিসির কর্তৃত্বকে প্রত্যাখ্যান করে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল মিত্র ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করায় ওই সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।
নিউইয়র্কের আদালতে দায়ের করা মামলায় হিউম্যান রাইটস ওয়াচসহ চারটি সংস্থা বলেছে, বাকস্বাধীনতা রক্ষা সংক্রান্ত প্রথম সংশোধনীসহ বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে জারি করা এসব নিষেধাজ্ঞা বাতিল করতে হবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, এসব নিষেধাজ্ঞা আরোপ ক্ষমতার বেআইনি অপব্যবহার, যা আইনের শাসন; বিচারক, প্রসিকিউটর ও আইনজীবীদের স্বাধীনতা; আন্তর্জাতিক আইনি ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে বিবেচিত মৌলিক সব নীতিমালা এবং ন্যায়বিচারে সমান সুযোগ পাওয়ার নীতির ওপর সরাসরি আক্রমণ।
১০১ পৃষ্ঠার ওই অভিযোগে বলা হয়েছে, এই বিধিনিষেধগুলো গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষমতাকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করে।
গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের আওতায় জারি করা মার্কিন সব নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয় আইসিসির আটজন বিচারক, তিনজন প্রসিকিউটর, একজন জাতিসংঘ বিশেষজ্ঞ এবং তিনটি মানবাধিকার সংস্থাকে। সূত্র: এএফপি।
বিএইচ
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৬কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৭বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৮চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৯এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১০মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ১০পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই





পাঠকের মতামত