
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার আলোকে ‘নতুন বাংলাদেশ’ নির্মাণের প্রত্যয় নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার। এতে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সংগ্রামে নজরুলের সাহিত্য ও বিদ্রোহী চেতনা গুরুত্বপূর্ণ প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।
সোমবার (১০ আগস্ট) বৃহত্তর প্যারিসের বুলোন-বিয়াঁকুর এলাকায় একটি চার তারকা হোটেলের বলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, ফ্রান্স শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী এবং এর সঙ্গে নজরুলের সাহিত্য, দর্শন ও চেতনার যোগসূত্র নিয়ে আলোচনা করেন বক্তারা।
সেমিনারটির উদ্বোধন করেন ঢাকায় অবস্থানরত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন এসেছে, তার প্রেক্ষাপট এবং এর সঙ্গে নজরুলের চেতনার প্রাসঙ্গিকতা নতুন করে অনুধাবন করা প্রয়োজন।
তিনি বলেন, বর্তমান সরকার পূর্ববর্তী সাংস্কৃতিক ধারা পরিবর্তন করতে চায়। এর উদাহরণ হিসেবে চলতি বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করার বিষয়টি উল্লেখ করেন তিনি।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আয়ারল্যান্ডপ্রবাসী কবি ও কলামিস্ট ডা. জিন্নুরাইন জায়গীরদার।
ডা. জিন্নুরাইন জায়গীরদার বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সংগ্রামে নজরুলের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জুগিয়েছে। বড় ঐতিহাসিক ঘটনাগুলো দ্রুত ভুলে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে এসে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো স্মরণে রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নজরুলের সাহিত্য শুধু বিদ্রোহের ভাষা নয়; অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের জাগরণেরও শক্তিশালী হাতিয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, ফ্রান্স শাখার সভাপতি ও কবি সোহেল আহমদ। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি নজমুল হক।
সেমিনারে নজরুলের সাহিত্য ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনারও কবি। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে অনুপ্রেরণা দেয়।
প্রধান অতিথি ফয়সল আহমদ চৌধুরী বলেন, প্রবাসে নানা ব্যস্ততার মধ্যেও নজরুল ও জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সংযোগ আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে কবি সোহেল আহমদ বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু আমাদের জাতীয় কবি নন, তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য বিদ্রোহী চেতনার প্রতীক। তাঁর লেখনীতে শোষণ, অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে প্রতিবাদ উচ্চারিত হয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।”
তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের কাছে নজরুলের সাহিত্য বাঙালি সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে সংযোগের অন্যতম শক্তিশালী মাধ্যম। ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে নজরুলচর্চা এবং তাঁর অসাম্প্রদায়িক মানবতাবাদী দর্শন আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।
সেমিনারে বাংলাদেশ কমিউনিটি ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন রাজনীতিবিদ রেজাউল করিম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) মুখপাত্র সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, তরুণ চিন্তক মনোয়ার পাটোয়ারী, সাংবাদিক মোহাম্মদ আলী চৌধুরী, এফবিজেএর সদস্য মুমিন আনসারী, সাংবাদিক তানভীর আহমদ তোহা ও সরদার হাসান ইলিয়াছ তানিম, রফিকুল হক রাসেল, আবদুল হাকিম, হেলাল আহমেদ, ফয়সাল আহমেদ ও সাঈদ ইরফানসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
বিএইচ
- ১২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ২সরিষাবাড়ীতে ছাত্রদলের দুই নেতার পদত্যাগ
- ৩আমরা আর বাংলাদেশে জ্বালাও-পোড়াও দেখতে চাই না
- ৪মাদারীপুরে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার
- ৫জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ৬নৌযান শুমারির তথ্য সংগ্রহ শুরু ২০ আগস্ট
- ৭পিকেএসএফের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- ৮বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত
- ৯ইবি’র টিএইচএম বিভাগে র্যাগিংয়ের ঘটনায় শাস্তি নির্ধারণে কমিটি গঠন
- ১০প্রান্তিক পর্যায়ে বেকার যুবকদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
- ১ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু
- ২চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ৩‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৪ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৫শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ৬অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ৭অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৯এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ১০ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়ালো





পাঠকের মতামত