
মাদারীপুরের শিবচরে জমি দখল ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, মেজর ছেলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করা হচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, উপজেলার সংলগ্ন এলাকার বাসিন্দা ডা. নূর মোহাম্মদ মোড়লের প্রায় ১৬০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে একটি রিট পিটিশনও আদালতে বিচারাধীন রয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা অভিযোগ করেন, গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে প্রতিপক্ষ আব্দুল হাই মিয়া ও তার ছেলে মেজর ফাহিম প্রভাব খাটিয়ে জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জমির গাছপালা কেটে ফেলেন এবং জমির একটি অংশ দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
এ ছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিএইচ
- ১এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ২জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৩চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৪অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৬ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৭জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ৮চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ৯শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ১০‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৪১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৫সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৬এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৭এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৮এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৯শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ
- ১০চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার





পাঠকের মতামত