বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬ ৯:৪৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. রাব্বি হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্বিতীয় ব্যাচের মহি উদ্দিন আল মারুফ।

সোমবার (১০ আগস্ট) এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন প্রথম ব্যাচের উম্মে তাহমিনা জ্যোতি ও জাহিদুল হাসান। এছাড়া কোষাধ্যক্ষ করা হয়েছে প্রথম ব্যাচের মো. মাসুদুর রহমানকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্বিতীয় ব্যাচের রনি মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দ্বিতীয় ব্যাচের মোছা. সুমাইয়া আক্তার।

কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে তৃতীয় ব্যাচের রায়হাত আমিন শাওন, আইনগত সহায়তা ও মানবাধিকার সম্পাদক হিসেবে সিহাব উল হক এবং সমাজকল্যাণ ও পরিবেশ সম্পাদক হিসেবে সাদিয়া আফরিন অঙ্কিতাকে রাখা হয়েছে।

এ ছাড়া প্রচার ও গণসংযোগ সম্পাদক হয়েছেন চতুর্থ ব্যাচের মো. সৌরভ ইসলাম, আন্তর্জাতিক ও শিক্ষা-গবেষণা সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরব আলী।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন পঞ্চম ব্যাচের মো. সোহানুর রহমান সানি ও মো. ইব্রাহিম।

সংশ্লিষ্টরা জানান, সংগঠনটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার লক্ষ্যেই এ কমিটি কাজ করবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস ডিবেটিং ক্লাব (আইএমএলডিসি)-এর উদ্যোগে ‘বার্ষিক বিতর্ক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত ...

নিরাপদ ক্যাম্পাসসহ ৪ দফা দাবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, ৪ আগস্টের সহিংস ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় বহন এবং ...

র‍্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র‍্যাগিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের ‘পরিচয় পর্ব’ ও ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। পরিচয়পর্বের ...

বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি আবাসিক হলকে কেন্দ্র করে ধারাবাহিক সংঘর্ষ, হামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ...