বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬ ৯:০১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস ডিবেটিং ক্লাব (আইএমএলডিসি)-এর উদ্যোগে ‘বার্ষিক বিতর্ক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক সৌহার্দ্য দেবের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আইএমএলডিসির মডারেটর ও সহযোগী অধ্যাপক ড. খন্দকার মোন্তাসির হাসান।

উদ্বোধনী বক্তব্যে ড. খন্দকার মোন্তাসির হাসান বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার অভ্যাস গড়ে ওঠে। তারা যুক্তির মাধ্যমে নিজের মতামত প্রকাশ এবং অন্যের মতামতকে শ্রদ্ধার সঙ্গে শুনতে শেখে। বিতর্ক শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বোপরি, বিতর্কচর্চা শিক্ষার্থীদের শুধু ভালো বক্তা নয়, বরং সচেতন, যুক্তিবাদী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। এই লক্ষ্যেই কর্মশালাটির আয়োজন করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার বলেন, বিতর্ক এমন একটি যৌক্তিক আলোচনা, যা শিক্ষার্থীদের কথাবলা, সুন্দরভাবে যুক্তি উপস্থাপনসহ বিভিন্ন বিষয়ে দক্ষ করে তোলে এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য প্রস্তুত করে। বিতর্ক মানে শুধু তর্ক নয়; বরং যুক্তিতর্কের যথাযথ উপস্থাপন। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালা অত্যন্ত প্রয়োজন।

কর্মশালার সমাপনী বক্তব্যে ক্লাবের সভাপতি শিহাব হিফজু বলেন, আজকের কর্মশালায় অংশগ্রহণকারীরা যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছে, তা তাদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মশালার হাত ধরেই যুক্তিবাদী, আত্মবিশ্বাসী ও তুখোড় বিতার্কিক গড়ে উঠবে, যারা ভবিষ্যতে বিতর্কাঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

দিনব্যাপী কর্মশালাটি তিনটি শিক্ষণীয় ও প্রাণবন্ত সেশনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। সেশনগুলোতে ‘সংসদীয় বিতর্কের আদ্যোপান্ত’, ‘প্রেপ টাইম স্ট্র্যাটেজি ও আর্গুমেন্টেশন’ এবং ‘মোশন অ্যানালাইসিস ও ক্যারেক্টারাইজেশন’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তিনজন প্রশিক্ষক তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে অংশগ্রহণকারীদের বিতর্কের তাত্ত্বিক ও ব্যবহারিক বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা দেন। পাশাপাশি বিতর্কের প্রস্তুতি, যুক্তি নির্মাণ, মোশন বিশ্লেষণ ও উপস্থাপনের কৌশল নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা করেন তাঁরা। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের বিতর্কচর্চায় নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি দক্ষ ও আত্মবিশ্বাসী বিতার্কিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেওয়া হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ...

নিরাপদ ক্যাম্পাসসহ ৪ দফা দাবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, ৪ আগস্টের সহিংস ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় বহন এবং ...

র‍্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র‍্যাগিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের ‘পরিচয় পর্ব’ ও ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। পরিচয়পর্বের ...

বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি আবাসিক হলকে কেন্দ্র করে ধারাবাহিক সংঘর্ষ, হামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ...