
জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন ইবনে হাসান নামে দুই ছাত্রদল নেতা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নিজেদের ফেসবুক পেইজে এক পদত্যাগ পত্র পোষ্ট করেন পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মোঃ ইবনে হাসান।
পত্রে জানা যায়, গত ২০২২ সাল থেকে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন ইবনে হাসান। তিনি সোমবার রাতে ব্যক্তিগত ও পারিবারিক কারন দেখিয়ে স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক থেকে পদত্যাগ করেন। এদিকে একই কমিটির সহ-সভাপতি ও বিএনপির দুঃসময়ের ছাত্রদলের কর্মী মেহেদী হাসান রিংকু তার পদত্যাগ পত্রে কর্মীর অবমূল্যায়ন ও রাজনৈতিক অবকাঠামো বিঘ্ন ঘটার কারন দেখিয়ে স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।
এ বিষয়ে সদ্য পদত্যাগকৃত ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু বলেন, আমি ২০০৯ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। বিএনপির দুঃসময়ে ছাত্রদলের রাজনীতি করেছি। কিন্তু বর্তমানে বিএনপির সুসময়ে কর্মীর অবমূল্যায়ন ও রাজনৈতিক অবকাঠামো বিঘ্ন ঘটার কারনে আমি স্বেচ্ছায় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল বলেন, আমরা এখনো পদত্যাগের বিষয়ে অবগত নই। অফিসিয়ালি আমরা উপজেলা ছাত্রদল কারো কোন পদত্যাগ পত্র হাতে পাইনি।
টিআর
- ১প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ২ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৩পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৪কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৫বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৬চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৭এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ৮মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ৯জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ১০বাগেরহাটে হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৩অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ৪চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৫বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৬পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৯সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ১০সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : একটিতে পাশ একজন





পাঠকের মতামত