
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে একটি বিদ্যালয় থেকে টানা দ্বিতীয়বারের মতো একজন পরীক্ষার্থীও পাস করেনি। এতে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় ১১ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে রেজাল্টের পর দেখা যায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এ নিয়ে টানা দুইবার ওই বিদ্যালয়টিতে একজনও পাস করল না। এদিকে উপজেলার অন্য দুটি মাদ্রাসার চিত্রও একই রকম। এর মধ্যে সাতপোয়া ইউনিয়নের নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান চর সরিষাবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই ফেল করেছে। একইভাবে কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও চারজনই অকৃতকার্য হয়েছে। অপরদিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা দাখিল মাদ্রাসায় ১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে মাত্র একজন পাস করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি আমাদের হতাশ করেছে। যারা ফেল করেছে তাদের অধিকাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে নিয়মিত আসেনি। বাহিরে কোচিং সেন্টারে পড়তো। তবে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। তারপর প্রয়োজনী ব্যবস্থা নিবো।
এনজে
- ১২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ২সরিষাবাড়ীতে ছাত্রদলের দুই নেতার পদত্যাগ
- ৩আমরা আর বাংলাদেশে জ্বালাও-পোড়াও দেখতে চাই না
- ৪মাদারীপুরে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার
- ৫জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ৬নৌযান শুমারির তথ্য সংগ্রহ শুরু ২০ আগস্ট
- ৭পিকেএসএফের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
- ৮বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত
- ৯ইবি’র টিএইচএম বিভাগে র্যাগিংয়ের ঘটনায় শাস্তি নির্ধারণে কমিটি গঠন
- ১০প্রান্তিক পর্যায়ে বেকার যুবকদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
- ১ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু
- ২চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ৩‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৪ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৫শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ৬অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ৭অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৯এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ১০ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়ালো





পাঠকের মতামত