ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬ ৬:২২ পিএম

বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা, পেশাগত প্রস্তুতি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে ‘টুডেস ট্রেনিং, টুমোরোস জার্নি টু জাপান’ শীর্ষক এক সেমিনার আয়োজন করেছে হার্টফুল লিমিটেড।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ কোস্ট গার্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে (বিসিজিটিটিআই) এ সেমিনার ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনটি ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক (লজিস্টিকস) ক্যাপ্টেন মোহাম্মদ হাফিজুল বিল্লাহ (এস), পিএসসি, পিসিজিএমএস, বিএন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের ফুকুজাওয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিসের চেয়ারম্যান জুন ফুকুজাওয়া ও তাঁর কর্মীবৃন্দ। হাই টেক কর্পোরেশনের সিইও ইউশিদা তোমোহিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে জাপানের চারজন বিশেষ প্রতিনিধি এবং জাপানি এক্সপার্ট ট্রেইনারদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সেমিনারে বাংলাদেশের তরুণ কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকারি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

হার্টফুল লিমিটেডের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ডের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব এবং বিসিজিটিটিআইয়ের প্রশিক্ষণমুখী অবকাঠামো যৌথ উদ্যোগের মাধ্যমে দক্ষ, দায়িত্বশীল ও কর্মসংস্থানমুখী তরুণ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে সফল হতে শুধু কারিগরি প্রশিক্ষণই যথেষ্ট নয়। এর পাশাপাশি ভাষাগত দক্ষতা, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ এবং জাপানি কর্মসংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকা জরুরি।

অনুষ্ঠানে হার্টফুল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি অভিবাসনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা ভবিষ্যতে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করতে সেতুবন্ধ হিসেবে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিসিজিটিটিআইয়ের প্রতিনিধিদের পাশাপাশি হার্টফুল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ঝালকাঠিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অর্থ ...

ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বাংলা কিউআর-এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ...