
দিনরাত ২৪ ঘণ্টা প্রযুক্তিনির্ভর ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে ঢাকার গুলশান অ্যাভিনিউতে একটি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করেছে ব্র্যাক ব্যাংক।
গত ৬ জুলাই গুলশান ২-এর ভেঞ্চুরা অ্যাভিনিউতে এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই ডিজিটাল উদ্যোগ নিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের সেবার পরিধি বাড়াতে এই সেন্টারটি একটি বড় মাইলফলক। দৈনন্দিন বড় অঙ্কের লেনদেনগুলো স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে আমরা গ্রাহকদের ব্যাংকিংয়ে যেমন স্বাচ্ছন্দ্য নিশ্চিত করছি, তেমনি আমাদের ডিজিটাল অ্যাম্বাসেডরদের কাজের পরিধিও বাড়াচ্ছি। দেশজুড়ে আমরা এই ডিজিটাল সার্ভিস সেন্টারের নেটওয়ার্ক আরও বাড়িয়ে যাবো।”
‘ব্র্যাক ব্যাংক ফাস্ট ট্র্যাক’ নামের এই সেলফ-সার্ভিস সেন্টারটি সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টাই খোলা থাকবে। উত্তর গুলশানের বাণিজ্যিক এলাকায় অবস্থিত এই সেন্টারে দুইটি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) এবং একটি এটিএম (এটিএম) রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময় টাকা জমা, উত্তোলন এবং ফান্ড ট্রান্সফারসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।
গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা আরও সহজ করতে এখানে একজন ডিজিটাল অ্যাম্বাসেডর থাকবেন। ব্যাংকিং আওয়ারে তিনি গ্রাহকদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলা, আস্থা অ্যাপের মাধ্যমে ‘আস্থা সেবা’ নেওয়া এবং ডিপোজিট ও লোন প্রোডাক্ট সম্পর্কে প্রয়োজনীয় গাইডলাইন দেবেন।
এই আধুনিক সার্ভিস সেন্টারটি ব্র্যাক ব্যাংকের গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবন, স্বয়ংক্রিয় লেনদেন বৃদ্ধি এবং কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট বাড়ানোর লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
টিআর
- ১চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ২ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
- ৫সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৬গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- ৭কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে
- ৮তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই: প্রতিমন্ত্রী ফরহাদ
- ৯চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ১০সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ১আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ২সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৩সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৪গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৭১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ১০আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান





পাঠকের মতামত