
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ শাহ্পীর কেল্লা মাজারের বাৎসরিক ওরস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) দুপুরে খড়মপুর দরগাহ্ শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ আগস্ট সোমবার থেকে ১৬ আগস্ট রবিবার পর্যন্ত মাজারের ওরস মোবারক অনুষ্ঠিত হবে এবং ১৪ আগস্ট শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ওরসে আগত ভক্তবৃন্দের নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পরিমান সিসি ক্যামেরা, আনসার, পুলিশ, র্যাব, নৌ বাহিনীর সদস্যসহ একাধিক ম্যাজিস্ট্রেট টিম সর্বদা নিয়োজিত থাকবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দরগাহ্ শরীফ পরিচালনা কমিটির সহ-সভাপতি তাপসী রাবেয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খাদেম মিন্টু ও সদস্য কাজির শরীফ খাদেম।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন- এবারের পবিত্র ওরসে সারা দেশ থেকে লাখ লাখ ভক্তবৃন্দের আগমন ঘটবে। তাদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তাদের জন্য সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকবে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার অপারেশন অফিসার মোহাম্মদ জাহিদুল কাদের, সাবেক কাউন্সিলর তাকদীর খান খাদেমসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এনজে
- ১শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ২মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’
- ৩চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে
- ৪‘লুটপাটের’ নতুন লাইসেন্স জ্বালানি খাতের বেসরকারিকরণ : জামায়াত
- ৫সোশ্যাল মিডিয়ায় মেসির বাবার মৃত্যুর সংবাদ, সত্যি নাকি গুজব!
- ৬মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রাবির ইফাদ বাঁচতে চান
- ৭সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে
- ৮সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৯চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী
- ১০সরিষাবাড়ীতে সড়ক ও বাসাবাড়ীতে ঢুকছে দূষিত পানি
- ১সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ২বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৫চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৬জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৭সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৮অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৯আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ১০চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব





পাঠকের মতামত