দীর্ঘ অপেক্ষার অবসান
১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের। ২০২২ সালের পর অবসরে যাওয়া প্রায় ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর অবসর সুবিধার অর্থ আগামী ১৫ আগস্ট একযোগে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য দুই হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দেওয়া হচ্ছে। অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ইতিহাসে এটিই সবচেয়ে বড় এককালীন অর্থ বিতরণ কর্মসূচি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার প্রথমবারের মতো (আইবাস প্লাস প্লাস) ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে তথ্য সংগ্রহ সম্পন্ন করা হয়েছে। ফলে দালাল বা মধ্যস্বত্বভোগীর কোনো সুযোগ থাকবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক বলেন, ২০২২ সালের পর থেকে অবসরে যাওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কেউই অবসর সুবিধার অর্থ পাননি। দীর্ঘ প্রতীক্ষায় থাকা এসব শিক্ষক-কর্মচারীর অনেকেই চিকিৎসা, সংসার পরিচালনা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে চরম আর্থিক সংকটে রয়েছেন। তাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রত্যেক শিক্ষক-কর্মচারী গড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে চাকরির মেয়াদ ও প্রাপ্যতার ভিত্তিতে চূড়ান্ত অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। বর্তমানে আবেদন যাচাই-বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই অর্থ বিতরণ সম্পন্ন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে মোট প্রায় ১ লাখ ১০ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রয়োজন প্রায় ১০ হাজার ৩২৬ কোটি টাকা।
এর মধ্যে অবসর সুবিধা বোর্ডে রয়েছে ৬৭ হাজারের বেশি আবেদন, যার জন্য প্রয়োজন প্রায় ৭ হাজার ১৭৬ কোটি টাকা। অন্যদিকে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে রয়েছে প্রায় ৪৩ হাজার আবেদন, যা নিষ্পত্তি করতে প্রয়োজন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা। অথচ কল্যাণ ট্রাস্টের হাতে বর্তমানে রয়েছে মাত্র প্রায় ৬০০ কোটি টাকা।
সরকারের বর্তমান উদ্যোগের আওতায় অবসর সুবিধা বোর্ডের প্রায় ৭৫ হাজার আবেদন নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে এদের মধ্যে প্রায় ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের পাওনাও একযোগে পাবেন।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা অবসর সুবিধার অর্থ পরিশোধের এই উদ্যোগে হাজারো অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের আর্থিক সংকট অনেকটাই লাঘব হবে। পাশাপাশি অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধে ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার নতুন দৃষ্টান্তও স্থাপিত হবে।
টিআর
- ১বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ২১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৩আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৪জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৫আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৬বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৭প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৮মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৯দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ১০রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ২বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৩এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৪রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৫জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৬শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৭এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৮মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৯তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ১০বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত





পাঠকের মতামত