জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ ৭:৪২ পিএম

‘জীবনের টেকসই সূচনায় মাতৃদুগ্ধ পান, কার্যকর উদ্যোগসমূহকে করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)-এর আর্থিক সহযোগিতায় এ মা সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গর্ভবতী মা, নবজাতকের মা এবং অভিভাবকদের মাতৃদুগ্ধের গুরুত্ব, শিশুর সুষম পুষ্টি ও গর্ভকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে চিকিৎসা সেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেন ডা. জন্নাতুল আদম (এমবিবিএস), চকরিয়া হাসপাতাল। তিনি বলেন, শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধই তার জন্য সর্বোত্তম ও পূর্ণাঙ্গ খাদ্য। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অপুষ্টি ও সংক্রমণের ঝুঁকি কমে এবং শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হয়।

তিনি আরও জানান, শিশুর ছয় মাস পূর্ণ হওয়ার পর মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর বাড়তি খাবার শুরু করা অত্যন্ত জরুরি। এ সময় এসএমসির মনিমিক্স ও মনিবিস্কু শিশুর পরিপূরক খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে তিনি পরামর্শ দেন। একই সঙ্গে শিশুর বয়স ও প্রয়োজন অনুযায়ী ঘরে তৈরি পুষ্টিকর খাবার নিয়মিত খাওয়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

গর্ভবতী নারীদের উদ্দেশ্যে ডা. জন্নাতুল আদম বলেন, সুস্থ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফুলকেয়ার ও ফরবোন গ্রহণ উপকারী। এসব পুষ্টি উপাদান গর্ভবতী মায়ের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, রক্তশূন্যতা প্রতিরোধ এবং গর্ভস্থ শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাবেশে মাতৃদুগ্ধ পান নিশ্চিতকরণ, শিশুর সঠিক পুষ্টি, গর্ভকালীন পরিচর্যা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। উপস্থিত মায়েরা চিকিৎসকের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সীমান্তিক’-এর চকরিয়া উপজেলা সুপারভাইজার, প্যারামেডিক, সিএম (কমিউনিটি মিডওয়াইফ) এবং জিএসএমসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা। তারা মাতৃস্বাস্থ্য, শিশুর পুষ্টি এবং মাতৃদুগ্ধ পান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা কিশোর রাফিজ মিয়া (১৫) হত্যা মামলার ...

সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি মুহাম্মদ ...

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুরে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির ...

দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ মুহাম্মদ আনিসুর রহমান আসন্ন দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ...

অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০০ ঘনফুট বালু জব্দ করা ...