
গাজীপুরে সাবেক নারী সেনাসদস্যকে (২৮) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ইউপি সদস্য শাহ আলম খলিফার (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
আসামী শাহ আলম খলিফা (৫০) গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের মৃত রহমত খলিফার ছেলে। তিনি পিরুজালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এবং ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। ঘটনার পর থেকে তিনি পালিয়ে রয়েছেন।
ভিকটিমের স্বামী মামলার বাদী নজরুল ইসলাম (৩৪) মামলার এজাহারে উল্লেখ করেন তার স্ত্রীকে চলাচলের পথে প্রেম নিবেদন এবং কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছে শাহ আলম খলিফা। বিষয়টি স্ত্রী আমাকে জানালে তাকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেই এবং আসামিকে এসব কাজ না করার অনুরোধ করি। ৩১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে আমার স্ত্রী বসত বাড়ি নির্মান করার উদ্দেশ্যে পিরুজালী মধ্যপাড়া গ্রামের জমিতে যায়। পূর্বের ঘটনার জেরে শাহ আলম খলিফা ও তার ৫-৬ জন সহযোগী দেশীয় অস্ত্রেশস্ত্র নিয়ে আমার স্ত্রীকে জমি মাপার কাজে বাধা দেয়। এসময় প্রতিবাদ করলে শাহ্ আলম খলিফা আমার স্ত্রীকে পূর্বের ন্যায় আবারো কুপ্রস্তাব দেয় এবং তার সাথে রাত কাটাতে বলে। তার অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় তাকে মারপিট করে। একপর্যায়ে শাহ্ আলম খলিফা আমার স্ত্রীর হাত থেকে তার মুঠোফোন টান দিয়ে নিয়ে যায়। মুঠোফোন উদ্ধারের চেষ্টা করলে শাহ্ আলম খলিফা আমার স্ত্রীকে জোর পূর্বক ঝাপটে ধরে তার বসত ঘরের ভিতরে নিয়ে আমার স্ত্রীর শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে স্পর্শ করে যৌন পীড়ন করে। এসময় তার পড়নের কাপড় টেনে হেঁচড়ে বিবস্ত্র করে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম রক্ষার চেষ্টা করলে শাহ আলম খলিফা তার দুই হাতে ভিকটিমের গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। ভিকটিমের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য শাহ আলম খলিফার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এনজে
- ১স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ২প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৩হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৪চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৫অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ৬ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ৭চার দফা সময় বাড়িয়েও রিটার্ন জমা পড়েছে মাত্র ৩৮ শতাংশ
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ১০শিকলবিহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তেই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী
- ১কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৭চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৮১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৯গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ১০চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত