
ভোলার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ১১ দেলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (৫ আগস্ট) বিকালে ১১ দলীয় ঐক্য চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকাল ৫ টা ৩০ মিনিটে উপজেলা ঈদগাহ মাঠ থেকে উক্ত গণমিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজী কাশেম মার্কেটের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাময়োতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মাওলানা হারুন অর রশিদ বলেন, “আমরা আজকের এই দিনে জুলাই গণঅভ্যুত্থানের সকলের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। জুলাই অভ্যুত্থান যে কারণে হয়েছিল আমরা তার যথাযথ বাস্তবায়ন চাই। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। ” জুলাই সনদ, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করছে।
সমাবেশে বক্তারা বলেন, ‘ জুলাই দিবস শুধু মাত্র র্যালি সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে জুলাই যে চেতনাকে নিয়ে গঠিত হয়েছে তা বাস্তবায়ন অবশ্যই করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায় মেনে নিতে হবে, বিরোধী মতকে দমনের চেষ্টা বন্ধ করতে হবে, ক্যাম্পাসভিত্তিক শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, স্বৈরাচারের দোসরদের মাথা ছাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাড: পারভেজ হোসেন, এনসিপির চরফ্যাশন উপজেলা আহবায়ক ওয়াহিদ ফয়সাল প্রমুখ।
এছাড়া উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও: নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাও: সিরাজুল ইসলাম, অ্যাড: এনামুল হক রায়হান, সাংগঠনিক সম্পাদক অ্যাড: মহিবুল্লাহ, এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক শফিউল্লাহ শফিসহ ১১ দলীয় ঐক্যের চরফ্যাশন উপজেলার নেতৃবৃন্দ।
উক্ত গণমিছিলে ১১ দলীয় ঐক্যের উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।
এনজে
- ১গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১ দলের
- ২ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ
- ৩জুলাইয়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯
- ৪ইসলামিক ফাইন্যান্সের রোববার লেনদেন বন্ধ
- ৫আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান
- ৬পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের রোববার লেনদেন চালু
- ৭চাঁদপুরে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
- ৮জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৯বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ১০সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত