
খোলা আকাশের নিচে রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে চাঁদপুরের কচুয়া পৌরসভার কোটি টাকা মূল্যের কয়েকটি গাড়ি।
দীর্ঘদিন ধরে একই জায়গায় অযত্নে অবহেলায় পড়ে থাকায় গাড়িগুলোর দেখার মত কেউ নেই। রক্ষণাবেক্ষণ অভাবে গাড়িগুলোর অধিকাংশ যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। এগুলো দেখার মতো কোন কর্তৃপক্ষ নেই। প্রথম শ্রেণির পৌর কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন কচুয়া উপজেলা ও পৌরসভার সচেতন মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে পৌরসভা কর্তৃপক্ষের অবহেলায় অচল হয়েছে ময়লা ও আবর্জনা বহনকারী একটি ট্রাক। আরেকটি ট্রাক গাড়ি কিছুটা সচল থাকলো, মেরামতের অভাবে পড়ে রয়েছে । তিনটি রোলার মেশিন যার প্রতিটির মূল্য ৩০ লাখ করে প্রায় ৯০ লাখ টাকা, একটি রোলার গাড়ির সচল রয়েছে। বাকি দুইটি রোলার নষ্ট হয়ে মাটিতে মিশে যাচ্ছে। পুরানো ব্যান্ডের একটি দামি জিপ গাড়ি যার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা, ওই গাড়িটি অকেজো পরে রয়েছে। পৌরসভায় সরকার কর্তৃক কালো ব্যান্ডের কোটি টাকার গাড়িটি মেরামতের অভাবে অচল হয়ে পরে রয়েছে। এতে প্রায় ২ কোটি টাকার কয়েকটি গাড়ি পৌরসভার কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাবে মাটির সাথে মিশে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ভিতরে খোলা আকাশের নিচে দুটি রোলার, একটি ট্রাক নষ্ট হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে। একটি পুরানো ব্যান্ডের কালো জিপ গাড়ি, বড় ট্রাক, একটি রোলার ও মেয়রের চলাচলের গাড়িটি গ্যারেজে পড়ে রয়েছে।
স্থানীয়রা বলছে, গত কয়েক বছর ধরে এ গাড়িগুলো একই স্থানে পড়ে আছে। মেয়রের যাতায়াতের গাড়িটি ও একটি রোলার ব্যবহার করতে দেখা গেছে। অন্যান্য গাড়িগুলো কখনও একদিনের জন্য পৌরসভার কাজে ব্যবহার হতে দেখেনি কেউ। এছাড়াও গাড়ীগুলো কি কাজে ব্যবহার করা হয় তাও বলতে পারব না।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক জানান, তবে আমি এই পৌরসভায় কিছুদিন আগে যোগদান করেছি। এই গাড়ির বিষয়গুলো আমার জানা নেই। এই গাড়িগুলো বিষয় জানতে পারলে, আমি বলতে পারবো।
টিআর
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত