জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ ৪:৫৬ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ মুহাম্মদ আনিসুর রহমান আসন্ন দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

মুহাম্মদ আনিসুর রহমান তাঁর শিক্ষাজীবন শুরু করেন দৌলতপুর পিএস পাইলট উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি দৌলতপুর উপজেলা ও মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন।

এছাড়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এস. এ. জিন্নাহ কবীরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। একইভাবে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এস. এ. জিন্নাহ কবীরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বর্তমানে মুহাম্মদ আনিসুর রহমান দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর সমর্থকদের প্রত্যাশা, অতীতের সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক কর্মকাণ্ডের ভিত্তিতে তিনি উপজেলার উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এদিকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আনিছুর রহমান চেয়ারম্যান পদে নির্বাচিত হলে দৌলতপুর উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। এছাড়াও মাদকমুক্ত উপজেলা গড়তে নানামুখী পরিকল্পনা রয়েছে তার। তিনি উপজেলার মানুষের শাসক নয় সেবক হতে চান।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা ...

প্রতিমন্ত্রী টুকু সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে

অপ-সাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও ...