জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬ ৮:৫৬ পিএম , আপডেট: আগস্ট ৭, ২০২৬ ৮:৫৭ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ জন বাংলাদেশী নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করে তাদের আটক করা হয়। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ধানক্ষেতের পাশ থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। অভিযানটি সুবেদার মো. ফিরোজের নেতৃত্বে পরিচালিত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জীবননগর থানার পরিদর্শক (ওসি) সোলায়মান সেখ বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৮ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। বিজিবি বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। দুপুরেই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা ...

প্রতিমন্ত্রী টুকু সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে

অপ-সাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও ...

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে

স্থানীয় বিএনপির নেতারা তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ...