জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬ ১১:৪২ এএম

চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সিসিটিভির দৃশ্যে দেখা যায় একদল দুর্বৃত্ত পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপের পর আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মেয়র গলি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার পর ৬ থেকে ৭ জনের একটি দল চশমা হিলের বাসভবন লক্ষ্য করে একটি পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুন জ্বলে উঠলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি শুধু একটি বাড়ির ওপর হামলা নয়, একটি পরিবারের নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত। তিনি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বলেন, ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত দুই বছরে নওফেল ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে এটি চতুর্থ দফার হামলার ঘটনা। এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম দফায় হামলা চালানো হয়। একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে বুধবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশবমোড় এলাকার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুর হয়।

দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। একই বৈঠকে উপস্থিত ছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেলও।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ

মৌলভীবাজার শহরতলীর গোমড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে ঝড়ে পড়ে ...

লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন, শ্রমিকদের পূর্ণ আইনানুগ পাওনা নির্ধারণ এবং স্থগিত সভা দ্রুত ...

আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা কিশোর রাফিজ মিয়া (১৫) হত্যা মামলার ...

সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি মুহাম্মদ ...