
‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষ্যে বিশেষ অফার চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। অফারের আওতায় নিয়মিত ১৫০ টাকা মূল্যের ‘জেন-জেড’ সিম মিলছে মাত্র ৩৬ টাকায়। পাশাপাশি টেলিটকের সব গ্রাহকের জন্য ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম ও ৩ দশমিক ৬ গিগাবাইট ডাটা (সাত দিন মেয়াদি) ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিটক জানায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের দিকনির্দেশনায় ‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষ্যে এ বিশেষ অফার চালু করা হয়েছে।
অফারটি চালুর পর থেকেই দেশের বিভিন্ন টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার ও কাস্টমার কেয়ার পয়েন্টে গ্রাহকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে অফারটি ব্যাপক সাড়া ফেলেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা (ইউএসএসডি) কোড ডায়াল করে অথবা ৩৬ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহকেরা সহজেই অফারটি গ্রহণ করতে পারবেন। অফারের বিস্তারিত তথ্য, শর্তাবলি ও সংশ্লিষ্ট ইউএসএসডি কোড জানতে গ্রাহকদের টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টেলিটক জানায়, ভবিষ্যতেও দেশের তরুণ প্রজন্মসহ সব গ্রাহকের জন্য সময়োপযোগী, সাশ্রয়ী ও উদ্ভাবনী টেলিযোগাযোগ সেবা দেওয়া হবে।
বিএইচ
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত