
বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। একই সঙ্গে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারেও সমস্যার মুখে পড়েছেন ব্যবহারকারীরা। এতে শিক্ষা, চাকরি ও দৈনন্দিন যোগাযোগসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রোববার (১৯ জুলাই) বিশ্বজুড়ে ফেসবুকের ওয়েব সংস্করণে প্রবেশ করতে না পারার অভিযোগ করেন ব্যবহারকারীরা। একই সময়ে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারেও কম্পিউটার বা ডেস্কটপ থেকে প্রবেশে সমস্যা দেখা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ফর এভরিওয়ান অর জাস্ট মি ডট কম জানিয়েছে, ফেসবুকে প্রায় ৪৫ মিনিট ধরে, মেসেঞ্জারে ২৬ মিনিট এবং ইনস্টাগ্রামে ৩২ মিনিট ধরে সমস্যা দেখা যাচ্ছে। তবে মোবাইল অ্যাপ ব্যবহার করে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।
ওয়েবসাইটটির তথ্যমতে, রোমানিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। বাংলাদেশ, হাঙ্গেরি, এস্তোনিয়া, নেদারল্যান্ডস, ভিয়েতনাম, কানাডা, ডেনমার্ক ও নিউজিল্যান্ড থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেটার পক্ষ থেকে বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিএইচ
- ১জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৩ডিএমপির অভিযানে রাজধানীতে ৪৮৮ জন গ্রেপ্তার
- ৪মাদারীপুরের ৪০১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
- ৫চট্টগ্রাম বন্দরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ৮সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৯মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ১০লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ৯দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ১০চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২





পাঠকের মতামত