
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা উৎপাদনের অভিযোগ উঠেছে। উপজেলার দরগ্রামের প্রায় ২৬টি পরিবার এই পেশার সঙ্গে জড়িত থাকলেও অধিকাংশ কারখানায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে সরেজমিনে দেখা গেছে। এতে জনপ্রিয় এই দুগ্ধজাত খাদ্যপণ্য ভোক্তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে কয়েকটি কারখানা ঘুরে দেখা যায়, অপরিচ্ছন্ন পরিবেশেই ছানা তৈরির কাজ চলছে। উৎপাদনের পর গরম ছানা ঠান্ডা করার জন্য ছোট আকারের চৌবাচ্চা ব্যবহার করা হচ্ছে। একই স্থানে হাঁস পালন করায় খাদ্যপণ্য দূষণের আশঙ্কাও তৈরি হয়েছে। এ ছাড়া কারখানাগুলোতে বর্জ্য ও ময়লা-আবর্জনা অপসারণের কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই। অনেক কারখানার খুব কাছেই টয়লেট থাকায় উৎপাদন পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।
খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, দুধজাত খাদ্য উৎপাদনে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, জীবাণুমুক্ত সরঞ্জাম এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব ক্ষেত্রে অবহেলা খাদ্যদূষণ ও বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে।
অভিযোগের বিষয়ে এক কারখানার কর্মচারী বলেন, “আমাদের কারখানায় সঠিক পদ্ধতিতেই ছানা তৈরি করা হয়। এখানে কোনো সমস্যা নেই।” তবে সরেজমিনের চিত্রে সেই দাবির সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি। এ বিষয়ে কারখানার মালিক গোপাল ঘোষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।
অপরদিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হলে বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়দের দাবি, দরগ্রামের ছানা শিল্পের সুনাম ধরে রাখতে নিয়মিত পরিদর্শন, উৎপাদনকারীদের সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের কার্যকর নজরদারি জরুরি।
টিআর
- ১প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৩ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২৯ ঘণ্টায় ভোট পড়েছে ২৬ শতাংশ
- ৪পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৫ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও লেনদেনের তথ্য চেয়েছে বিএসইসি
- ৬ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৭মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ
- ৮খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রিজভী
- ৯ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
- ১০ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৩এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৪বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৫রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৬চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৭খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৯ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নাফিজ, সম্পাদক ফয়সাল
- ১০বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’





পাঠকের মতামত