বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬ ৭:০৩ পিএম , আপডেট: আগস্ট ১৮, ২০২৬ ৮:০৭ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণের ভোটে ২৯ ঘণ্টায় ১৪ হাজার ৩০০ বা ২৬ দশমিক ২৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এ ভোটে মোট ভোটার সংখ্যা ৫৪ হাজার ৩৯৫ জন। প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানা যায়।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক মাইগ্রেশন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৯ ঘণ্টায় মোট ভোটারের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মাইগ্রেশনের পক্ষে থাকা শিক্ষার্থীরা ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। তাদের প্রচারণায় ‘হ্যাঁ মানেই মুক্তি’ স্লোগানটিও সামনে এসেছে।

সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একাডেমিক ও প্রশাসনিক নানা সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশন নিয়ে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে।

ভোটগ্রহণ ১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আরও শিক্ষার্থী ভোটে অংশ নেবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তবে চূড়ান্ত ফলাফল প্রকাশের আগ পর্যন্ত মাইগ্রেশনের পক্ষে বা বিপক্ষে ভোটের ফলাফল সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। শিক্ষার্থীদের ভোটের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মকর্তাদের নতুন সংগঠন বিএইউ ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর প্রথম আহ্বায়ক কমিটি গঠন ...

বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ও বিভিন্ন ভাতা প্রাপ্তির প্রক্রিয়া ...

ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ ‘যমুনা’র উদ্যোগে জার্সি উন্মোচন, ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি ...

নীতিমালা উপেক্ষা করে ইবিতে সভাপতি নিয়োগ, তালা ঝুলিয়ে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা উপেক্ষা করে ...

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ ও নির্মল ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ  কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা ...