
ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ ‘যমুনা’র উদ্যোগে জার্সি উন্মোচন, ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা কলেজের বাংলা বিভাগের গ্যালারিতে জার্সি উন্মোচনের পর ফল উৎসব অনুষ্ঠিত হয়। এর আগে কলেজের একাডেমিক ভবনের সামনে ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
সংগঠনটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, তোমরা যারা এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছো, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, সব সময় মাদক থেকে বিরত থাকবে। পড়াশোনার পাশাপাশি ভালো একজন মানুষ হিসেবে গড়ে ওঠো—এটাই প্রত্যাশা করি।
প্রধান বক্তা মো. আমিরুল ইসলাম খান আলীম বলেন, তোমরা যদি ভালো ভালো স্বপ্ন দেখতে পারো এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারো, তাহলে সিরাজগঞ্জ সুন্দর হবে। শুধু নিজের স্বপ্ন নয়, শিকড় যেহেতু সিরাজগঞ্জে প্রোথিত, তাই সিরাজগঞ্জকে নিয়েও তোমাদের ভাবতে হবে।
তিনি আরও বলেন, আমি চাই আগামী দিনে তোমাদের নেতৃত্বে সিরাজগঞ্জ একটি সুন্দর, আধুনিক, গণমুখী ও মানবিক জেলায় পরিণত হোক। মানুষ যেন মনে করে, সিরাজগঞ্জের এই তরুণ শিক্ষার্থীরা সিরাজগঞ্জকে পরিবর্তনের দায়িত্ব নিয়েছে।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা লিপি, সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা এবং ঢাকা কলেজে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীরা।
বিএইচ
- ১বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ২বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৩বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৪রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৫চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ৬প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২৯ ঘণ্টায় ভোট পড়েছে ২৬ শতাংশ
- ৯পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ১০ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও লেনদেনের তথ্য চেয়েছে বিএসইসি
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৩রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৪বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৫চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৬গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৭খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ৯মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ১০কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২





পাঠকের মতামত