
চাঁদপুরের মতলব দক্ষিণে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নারায়ণপুর গরুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালান।
এ সময় বোরহান উদ্দিনকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি মাছুয়াখাল এলাকার তবে বর্তমানে নারায়ণপুরে বসবাস করেন।
এ ঘটনায় ১৬ আগস্ট মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
অপর এক অভিযানে এসআই ইমতিয়াজ কবীর সঙ্গীয় ফোর্সসহ মতলব পৌরসভার কলাদী এলাকায় অভিযান পরিচালনা করেন। পূর্ব কলাদী জামে মসজিদ সংলগ্ন একটি তিনতলা ভবনের সামনে থেকে জিহাদ তালুকদার হৃদয় (২৬) নামে এক যুবককে ৩২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি কলাদী এলাকার বাসিন্দা। এ ঘটনায়ও ১৬ আগস্ট থানায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে নারায়ণপুর এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ডাটিকারা এলাকায় হুমায়ুন কবীরের খাবার হোটেলের সামনে থেকে মো. রফিক নামে এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি সারপাড় এলাকার (কালা গাজী প্রধানিয়া বাড়ি) ছেলে। এ ঘটনায় ১৭ আগস্ট মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, গত ৪ জুন মতলব দক্ষিণ থানা পুলিশ ও মতলব উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে আয়নাল হক মিয়াজী (২৫) নামে এক ব্যক্তিকে এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হবে।
বিএইচ
- ১বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ২অস্ট্রেলিয়াকে হারানো টাইগারদের দেশে ফিরলে সংবর্ধনা
- ৩আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৪কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন
- ৫চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ৬নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ৭এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৮মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আরও এক বছর থাকছেন নাসিমুল গনি
- ৯বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ১০ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নাফিজ, সম্পাদক ফয়সাল
- ১চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ২ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৩চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৪ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৫স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৮উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৯অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ১০অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা





পাঠকের মতামত