
গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ শিরোনামে ‘সিএএসএ’ ক্যাম্পেইন উদ্বোধন করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। ‘নতুন সঞ্চয়, নিশ্চিন্ত লেনদেন, ডিজিটাল সুবিধা’ স্লোগানে পরিচালিত ক্যাম্পেইনটি চলবে ১৬ আগস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।
রোববার (১৬ আগস্ট) ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ।
অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও জাহিদুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ ও মো. আবদুর রহিমসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে ব্যাংকের সব শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা যুক্ত ছিলেন।
ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা নতুন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এসব হিসাবে নগদ জমা, ফান্ড ট্রান্সফার, ক্লিয়ারিং, বিএফটিএন, আরটিজিএস ও এনপিএসবির মাধ্যমে লেনদেনের সুবিধা রয়েছে। পাশাপাশি বাংলা কিউআর কোডের মাধ্যমে নগদ উত্তোলনের সুযোগও থাকছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ বলেন, ‘ন্যাশনাল ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই CASA ক্যাম্পেইন সেই প্রতিশ্রুতিরই একটি নতুন ধাপ। ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের গ্রাহকদের প্রতি একটি অঙ্গীকার। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্নে তাদের ব্যাংকিং প্রয়োজন মেটাতে পারবেন।’
ন্যাশনাল ব্যাংক আশা করছে, এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঞ্চয়ী ও চলতি হিসাব ব্যবহারের পাশাপাশি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও ব্যাপক হবে।
বিএইচ
- ১চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ২কলকাতায় ভয়াবহ আগুনে শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু
- ৩সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৪রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার
- ৫যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৬লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
- ৭চাঁদপুরের দেশীয় মাছ ধ্বংসের মূলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী
- ৮শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- ৯চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ১০ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আদেশ
- ১গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ২ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৩মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৮চাঁদপুরের নাম ব্যবহার করে অনলাইনে ইলিশ বিক্রির প্রতারণার ফাঁদ
- ৯রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ১০রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র





পাঠকের মতামত