
জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
এদিন দুপুরে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একটি ফোল্ডিং নাইফ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা পোদ্দার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছোট নিশানকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি তারাস পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পিস্তল ও গুলি জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল বলে জানান তিনি।
নিশানের বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
এনজে
- ১বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন সর্বনিম্ন
- ২দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৩শ্রীপুরে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু
- ৪লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৫কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের হটলাইন চালু
- ৬সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন
- ৭কল ড্রপ ও প্যাকেজের বিষয়ে গ্রাহকদের স্পষ্ট জানাতে হবে : আইসিটি মন্ত্রী
- ৮রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই
- ৯বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
- ১০মাদারীপুরের শিবচরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৪খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৫রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৬রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৭বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ৮জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ১০পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ





পাঠকের মতামত