
নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। নৌযানের সঠিক তথ্য সংগ্রহ, নিবন্ধন ও শুমারির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ র্যালির আয়োজন করে।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১ টায় আয়োজিত র্যালিটি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. জান্নাতুল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহমেদ পেয়ার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নৌযান মালিক-শ্রমিক, সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা নৌযান শুমারির প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। এ সময় নৌযানের সঠিক তথ্য প্রদান, বৈধভাবে নিবন্ধন এবং নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, দেশের নৌযান খাতকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে সঠিক তথ্যভান্ডার তৈরি জরুরি। নৌযান শুমারির মাধ্যমে নৌযানের সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। এর ভিত্তিতে ভবিষ্যতে নৌযান খাতের উন্নয়ন ও পরিকল্পনা গ্রহণ সহজ হবে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট চূড়ান্ত ধাপে শুমারির কার্যক্রম অনুষ্ঠিত হবে। নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জে উপজেলার ৬৬টি ঘাট পয়েন্ট ও নৌ-সীমানায় চলবে কার্যক্রম।
টিআর
- ১মাদারীপুরের শিবচরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
- ২এবার রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিলের আবেদন
- ৩তিন প্রান্তিক প্রকাশ করবে এরামিট
- ৪বিএসইসি চেয়ারম্যানের বক্তব্যের নামে বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সতর্কতা
- ৫ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট
- ৬উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত
- ৭বিসিএস ক্যাডার হওয়ার আগেই নিভে গেল তানভীরের জীবন প্রদীপ
- ৮নৌযান শুমারিতে সচেতনতা বাড়াতে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি
- ৯খেলাধুলা, আনন্দ ও বাস্তবভিত্তিক শিক্ষার পরিবেশ গড়তে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ: ববি হাজ্জাজ
- ১০বিশ্ববাজারে বাড়ছে খাদ্যপণ্যের দাম
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৭রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৮বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ৯জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ১০পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ





পাঠকের মতামত