
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের বক্তব্যের নামে বিভ্রান্তিকর সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়ে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
একই সঙ্গে কমিশনের চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার জন্য সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বিএসইসি চেয়ারম্যানের নামে পুঁজিবাজারে কারসাজি, অনিয়ম, জরিমানা, ফৌজদারি মামলা, ব্রোকারেজ হাউস, ভেতরের তথ্যের অপব্যবহার (ইনসাইডার ট্রেডিং) এবং প্রযুক্তিনির্ভর নজরদারি নিয়ে বিভিন্ন বক্তব্য প্রকাশ করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, কোনো সংবাদমাধ্যমকে চেয়ারম্যান কোনো সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান করেননি, যে সব সংবাদমাধ্যম তার নামে প্রকাশিত বা উদ্ধৃত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার করলে তা চেয়ারম্যানের বক্তব্য হিসেবে গণ্য করার সুযোগ নেই।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও শেয়ার বা প্রচারের মাধ্যমে সংবাদটির বক্তব্যকে বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কমিশনের মতে, এ ধরনের প্রচার জনসাধারণ ও বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং পুঁজিবাজারে অস্থিরতার ঝুঁকি তৈরি করতে পারে।
বিএসইসি বলছে, পুঁজিবাজার অত্যন্ত সংবেদনশীল ও বিনিয়োগকারীদের আস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি ক্ষেত্র। এ কারণে চেয়ারম্যান বা নিয়ন্ত্রক সংস্থার নামে কোনো বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। বিশেষ করে কোনো বক্তব্যের সত্যতা যাচাই না করে প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি তৈরি হতে পারে।
এ অবস্থায় সব সংবাদমাধ্যম, সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং পুঁজিবাজার-সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই ছাড়া বিএসইসি চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা অবস্থান প্রচার না করার জন্য সতর্ক করেছে কমিশন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশনের কোনো সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান বা গুরুত্বপূর্ণ বক্তব্য সম্পর্কে তথ্যের জন্য বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইট, অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তি এবং কমিশনের মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসরণ করা উচিত।
একই সঙ্গে বিএসইসি চেয়ারম্যান বা কমিশনের নামে মিথ্যা, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য তৈরি, প্রকাশ ও প্রচারের মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি কিংবা পুঁজিবাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও সতর্ক করা হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে বিনিয়োগকারীদের তথ্যের উৎস ও সত্যতা যাচাই করারও আহ্বান জানানো হয়েছে।
এসকেএস
- ১পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?
- ৫হামের উপসর্গ নিয়ে ৪ আরও শিশুর মৃত্যু
- ৬কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২
- ৭নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আবেদন যবিপ্রবি শিক্ষক ড. শিমুলের
- ৮কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত
- ৯চরফ্যাশনে শিক্ষকসংকটে টি বি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত
- ১০একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৪জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৭ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৮রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৯ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
- ১০পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত





পাঠকের মতামত