ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬ ২:৫৫ পিএম , আপডেট: আগস্ট ১৯, ২০২৬ ৩:০৪ পিএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চাকরি বিধি লঙ্ঘনের দায়ে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ছাড়া পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তর বা গ্রেডে নামিয়ে দেওয়ার শাস্তি দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৩ জুলাই তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না মর্মে কারণ দর্শানোর নোটিস জারি করেছিল কমিশন।

বিএসইসি সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক অবসরের শাস্তির তালিকায় রয়েছেন— সংস্থাটির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ, যুগ্ম পরিচালক রাশেদুল আলম, উপপরিচালক মো. নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান, সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষ।

অন্যদিকে, বেতন অবনমনের শাস্তি পেয়েছেন সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, তরিকুল ইসলাম, মাকসুদ মিলা এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা বাপ্পী। এর আগে চলতি বছরের শুরুতে পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় বিএসইসি।

বাধ্যতামূলক অবসরের পাঠানো এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বললেন, বিএসইসি কেন বা কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছে, তা জানা নেই। তবে এটি নিশ্চিত করে বলতে পারি যে এমন শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করিনি। তাই বিএসইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।

এর আগে দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনায় বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হয় চরম ক্ষোভ। এ নিয়ে কর্মকর্তা ও চেয়ারম্যান-কমিশনারদের মধ্যে অবরুদ্ধ হওয়ার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হয়েছিল।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বিএসইসি চেয়ারম্যানের বক্তব্যের নামে বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সতর্কতা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের বক্তব্যের নামে বিভ্রান্তিকর সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ...

ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও লেনদেনের তথ্য চেয়েছে বিএসইসি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ, আর্থিক লেনদেন, স্বার্থের সংঘাত ও নিয়ন্ত্রকীয় দায়িত্ব পালনের ...

মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ

পুঁজিবাজারে মার্জিন অর্থায়নসংক্রান্ত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধনী গেজেট প্রকাশ করা ...

ঋণের সুযোগের সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনাতেও জোর মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ

বাংলাদেশের পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ...

কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার

চট্টগ্রামে কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম, সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে সেমিনার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ...

বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি

বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম ...