বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬ ৩:৫০ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শিমুল ইসলাম’কে জড়িয়ে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ে নিজেই তদন্ত কমিটি গঠনের আবেদন করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দেওয়া লিখিত আবেদনে তিনি গত ৮ আগস্ট যশোরের একটি স্থানীয় দৈনিকে প্রকাশিত “যবিপ্রবিতে শিক্ষা নয়, আলোচনায় ক্ষমতার দ্বন্দ্ব: নিয়োগ, অনিয়ম ও প্রশাসনিক প্রভাব নিয়ে প্রশ্ন” শীর্ষক প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

আবেদনে তিনি প্রতিবেদনে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে অসত্য, বিভ্রান্তিকর এবং বাস্তবতা বিবর্জিত দাবি করে বলেন, তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মেনে নেবেন। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট অভিযোগকারী ও নেপথ্যের ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই পরবর্তী সময়ে আমার সততা, নিষ্ঠা ও সাহসিকতার উপর আস্থা রেখে পরিবহন দপ্তরের মতো একটি দুর্নীতিগ্রস্ত ও ব্যাপক লুটপাটের আখড়ায় শৃঙ্খলা প্রতিষ্ঠা ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে আমাকে পরিচালক (পরিবহন)-এর চলতি দায়িত্ব অর্পণ করে তৎকালীন প্রশাসন। দায়িত্ব গ্রহণের পর পরিবহন দপ্তরের দুর্নীতি, অর্থ লোপাট, চুরি ও অনিয়মের তথ্য পেয়ে প্রশাসনকে লিখিতভাবে জানালে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও করা হয়।

তিনি আরও বলেন, বিগত দুই অর্থবছরে (২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬) আমি পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণের পর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য পরিবহন সুবিধা পূর্বের তুলনায় বহুলাংশে বৃদ্ধি করার পরও পরিবহন দপ্তরে কর্মরত সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় তথা রাষ্ট্রের বিপুল পরিমান সম্পদ সাশ্রয় করা সম্ভব হয়েছে। যা পরিবহন দপ্তর ও আমার সততার দৃষ্টান্ত হিসেবে বিবেচনাযোগ্য।

তিনি বলেন, আমার নিরলস পরিশ্রমে ও সততায় অর্জিত সম্মানে কালিমা লেপন করা এবং পরিবহন দপ্তর থেকে আমাকে সরিয়ে পুরাতন সেই রমরমা লুটপাটকে পুনরায় ফিরিয়ে আনার জন্য কয়েকজন স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তার পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে একটি কুচক্রী মহল তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের আয়েজনে ‘ফিরে ...

বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ...

যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব বিশদভাবে আলোচনার লক্ষ্যে ...

বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মকর্তাদের নতুন সংগঠন বিএইউ ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর প্রথম আহ্বায়ক কমিটি গঠন ...

বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ও বিভিন্ন ভাতা প্রাপ্তির প্রক্রিয়া ...

ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ ‘যমুনা’র উদ্যোগে জার্সি উন্মোচন, ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি ...

একাডেমিক মাইগ্রেশন ইস্যু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২৯ ঘণ্টায় ভোট পড়েছে ২৬ শতাংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণের ভোটে ২৯ ঘণ্টায় ১৪ হাজার ৩০০ ...

নীতিমালা উপেক্ষা করে ইবিতে সভাপতি নিয়োগ, তালা ঝুলিয়ে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা উপেক্ষা করে ...