
নারীদের জন্য নিরাপদ ও ইভটিজিংমুক্ত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ঢাকার পর এবার চট্টগ্রামেও আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ মহিলা বাস সার্ভিস। আকর্ষণীয় গোলাপি রঙের এই বাসের চালক, কন্ডাক্টর ও যাত্রী- সবাই নারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) চট্টগ্রাম নগরীর কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা সি বিচ রুটে নিয়মিত চলাচলের মাধ্যমে এই সার্ভিসের যাত্রা শুরু হয়। প্রায় ২২ থেকে ২৫ কিলোমিটার দীর্ঘ এই রুটে কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এছাড়া কালুরঘাট বা কাপ্তাই রাস্তার মাথা থেকে শেষ গন্তব্য পতেঙ্গা পর্যন্ত পুরো রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮ টাকা।
চট্টগ্রামে প্রথমবার চালক-সহকারীসহ সম্পূর্ণ নারী পরিচালিত এই বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নগরীর নারী যাত্রীরা। তাদের মতে, সাধারণ বাস বা গণপরিবহনে যাতায়াতের সময় প্রায়শই ভিড়ের সুযোগে ইভটিজিং, নানামুখী হয়রানি ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের সম্মুখীন হতে হয়। অনেক সময় বাসে নারী যাত্রীর সংখ্যা কম থাকলে সিট খালি থাকা সত্ত্বেও উঠতে বাধা দেওয়া হয়। শুধুমাত্র নারীদের এই বাস চালুর ফলে কর্মজীবী নারী ও নারী শিক্ষার্থীরা অনেক বেশি নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, এটি প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকারের অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বাসের চালক ও হেলপার সবাই নারী হবেন।
তিনি বলেন, নারীরা যাতে গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাও প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এবং বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসটির দায়িত্বে থাকা নারী চালক জানান, সম্পূর্ণ নারী সহকর্মী ও নারী যাত্রীদের নিয়ে নিরাপদে সেবা দেওয়া অত্যন্ত গর্বের ও আনন্দের। যাত্রীসাধারণকে সঠিক সময়ে ও নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াটাই তাদের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টদের মতে, বিশেষ এই বাস সার্ভিসটি বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম নগরীর নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি দেশের পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের নতুন এক দিগন্ত উন্মোচিত হলো।
এনজে
- ১চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ২প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৪ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২৯ ঘণ্টায় ভোট পড়েছে ২৬ শতাংশ
- ৫পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও লেনদেনের তথ্য চেয়েছে বিএসইসি
- ৭ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৮মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ
- ৯খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রিজভী
- ১০ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৩এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৪রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৫বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৬চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৭গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৮খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৯বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ১০চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার





পাঠকের মতামত