জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬ ২:৫২ পিএম , আপডেট: আগস্ট ১৮, ২০২৬ ৩:০৭ পিএম

খুলনার কয়রা উপজেলার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলমের কয়রা প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় কয়রা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,কয়রা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন ও এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, যুগ্ন সম্পাদকঃ মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদকঃ জিএম মোনায়েম, দপ্তর সম্পাদকঃ হাফিজুর রহমান, প্রচার সম্পাদকঃ মোস্তফা রেজওয়ানুল করিম, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাস্টার সদর উদ্দিন আহমেদ, মোঃ কামাল হোসেন ও শেখ সিরাজুদ্দৌলা লিংকন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সদস্য কোহিনুর আলম,জিএম রিয়াজুল আকবর,আল আমিন,আতাউর রহমান,আশিকুজ্জামান,মাছুম বিল্লাহ,মোস্তাফিজুর রহমান ও আব্দুল আলিম।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে থেকে কয়রা উপজেলার বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উত্থাপিত সামাজিক সমস্যা সমাধানের জন্য নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুজ্জামান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং থানার কোন সদস্য যদি কোন ধরনের অনিয়ম, দূর্নীতির সাথে জড়িত আছেন বলে প্রমাণিত হয় তাহলে তাকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি সাংবাদিক তরিকুল ইসলাম।

এনজে

শেয়ার

পাঠকের মতামত