জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬ ৩:৫৪ পিএম

মাদারীপুরে পনের শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে দিনব্যাপী চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।​

সোমবার (১৭ আগস্ট) মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় মানবিক এ কর্মসূচির আয়োজন করা হয়।

​আয়োজকরা জানান,অর্থের অভাবে এলাকার অনেক দরিদ্র মানুষ সঠিক সময়ে চোখের চিকিৎসা করাতে পারেন না। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও জন-কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার জুট এন্ড ফাইবার্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব লোকমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির এবং মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিকীর জ্যেষ্ঠ কন্যা রোজিনা সিদ্দিকী সোমা, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, কৃষকদলের সদস্য সচিব এ্যাড অহিদুজ্জামান খান প্রমুখ।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘেঁষা বাগেরহাটের বিস্তীর্ণ জনপদে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। একসময় লবণাক্ততার ...

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান ...