উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬ ৭:৫১ পিএম

বাজার-সদাই আর নাতির জন্য কেক কিনে বাড়ি ফেরা হলো না ডাব ব্যবসায়ী আলাউদ্দিনের। ভোলার চরফ্যাশন উপজেলায় গভীর রাতে এক ঝিলের ভেতর থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

​১৮ আগস্ট (মঙ্গলবার) রাতে উপজেলার শশীভূষণ থানার চরকলমি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিএমপি রোড সংলগ্ন একটি ঝিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলাউদ্দিন রাঢ়ী ওই এলাকার বাসিন্দা।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নাতির জন্য কেক ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে স্থানীয় আঞ্জুর হাট চৌমুহনী বাজারে যান আলাউদ্দিন। রাত ১০টার দিকেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন। পরবর্তীতে বাড়ির দক্ষিণ পাশের সিএমপি রোড থেকে প্রায় এক হাজার ফুট পূর্বে পরিবারের একটি বিরোধপূর্ণ জমির ঝিলে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।

​নিহতের স্ত্রী বিবি ফাতিমা বেগম অভিযোগ করে বলেন, “আমার স্বামী সম্পূর্ণ সুস্থ মানুষ ছিলেন। ভাতিজা সোহাগ ফোন দিয়ে খবর দিলে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার লাশ পাই। তার পরনের শার্ট একটু দূরে পড়ে ছিল, কিন্তু সাথে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা ও বাজারের ব্যাগ কিছুই পাওয়া যায়নি।”

​তিনি আরও জানান, প্রতিবেশী শহীদ দালালের সাথে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। শহীদ দালাল প্রায়ই মামলা ও দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। তার দাবি, শহীদ দালালই পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করেছে। এ ঘটনায় সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান তিনি।

​খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে।

​এ বিষয়ে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আহমেদ জানান, “সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঝিল থেকে লাশটি উদ্ধার করে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তার প্রকৃত কারণ জানা যাবে।”

​এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘেঁষা বাগেরহাটের বিস্তীর্ণ জনপদে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। একসময় লবণাক্ততার ...

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান ...

ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববব্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৯ ...