জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬ ৬:১০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে জাহাজ কাটার কাজ চালিয়ে যাওয়ার দায়ে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডটিতে জাহাজ কাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে এ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গেল ১২ আগস্ট ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয়। কিন্তু ছাড়পত্র নবায়ন ছাড়াই প্রতিষ্ঠানটি তাদের ইয়ার্ডে ‘এমটি রাসি’ নামের একটি পুরোনো জাহাজ কাটার কাজ চালিয়ে যায়।

এরপর ১৪ আগস্ট ওই জাহাজে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পরিবেশ অধিদপ্তরের বিশেষ তদন্ত দল শিপইয়ার্ডটি পরিদর্শন করে। তদন্ত প্রতিবেদনে অনিয়মের প্রমাণ পাওয়ায় ইয়ার্ড কর্তৃপক্ষকে শুনানিতে তলব করা হয়।

শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে জরিমানা নির্ধারণ করা হয়।

এ ছাড়া পরবর্তী নির্দেশ এবং পরিবেশগত ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ‘এমটি রাসি’ জাহাজের কাটিং কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘেঁষা বাগেরহাটের বিস্তীর্ণ জনপদে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। একসময় লবণাক্ততার ...

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান ...

ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববব্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৯ ...